৩/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২২-[৩২] - পাক-পবিত্রতা
ওজুর নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪২২-[৩২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২২-[৩২]
وَعَنْ ثَابِتِ بْنِ أَبِي صَفِيَّةَ قَالَ قُلْتُ لِأَبِي جَعْفَرٍ هُوَ مُحَمَّدُ الْبَاقِرُ حَدَّثَكَ جَابِرٌ أَنَّ النَّبِيَّ ﷺ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً وَمَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَثَلَاثًا ثَلَاثًا قَالَ نَعَمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ وابن مَاجَةَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জা‘ফার-এর পিতা মুহাম্মাদ বাক্বির (ইবনু যায়নুল আবিদীন)-কে বললাম, আপনার কাছে কি জাবির (রাঃ) এ হাদীস বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) কখনো একবার, কখনো দুই দুইবার, আবার কখনো তিনবার করে ওজুর অঙ্গগুলো ধৌত করেছেন? তিনি বললেন, হাঁ। [১]
[১] য‘ঈফ : তিরমিযী ৪৫, ইবনু মাজাহ ৪১০। কারণ এর সানাদে আবূ মু‘আয নামে একজন দুর্বল রাবী রয়েছে।
