২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২১৯-[৬১] - খাবারের চিহ্ন হাতে রেখে না ঘুমানো
খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ
(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা‘আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।
খাবারের পর হাত ধোয়া ও নিরাপদ পরিচ্ছন্নতা
মিশকাতুল মাসাবীহ : ৪২১৯-[৬১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২১৯-[৬১]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَاتَ وَفِي يَدِهِ غَمَرٌ لَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْن مَاجَه
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি এমন অবস্থায় রাত্রিযাপন করে যে, তার হাতের মধ্যে খাদ্যের চিহ্ন (তেল, চর্বি ইত্যাদি) থেকে যায়, সে তা ধৌত করেনি। পরে কোন কিছু তার অনিষ্ট করে, তবে সে যেন নিজেকেই দোষারোপ করে।
[১] সহীহ : তিরমিযী ১৮৬০, ইবনু মাজাহ ৩২৯৭, আবূ দাঊদ ৩৮৫২, সহীহুল জামি‘ ৬৫৬৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৬৬, সহীহ আল আদাবুল মুফরাদ ৫১৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৫৬, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ২০৯৩৯, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬২১৬, সহীহ ইবনু হিব্বান ৫৫২১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০০২।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২১৯-[৬১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় রাত কাটায় যে তার হাতে খাবারের চিহ্ন, তেল বা চর্বি থেকে যায় এবং সে তা ধোয়নি, পরে যদি কোনো কিছু তার ক্ষতি করে, তবে সে যেন নিজেকেই দোষ দেয়। হাদিসটি খাবারের পর হাত ধোয়ার গুরুত্ব খুব পরিষ্কারভাবে বোঝায়। খাবারের গন্ধ বা চর্বি হাতে থেকে গেলে তা অস্বস্তি বা ক্ষতির কারণ হতে পারে। তাই খাবারের আদবের মধ্যে শুধু বিসমিল্লাহ ও দোয়া নয়, পরিচ্ছন্নতাও আছে। “খাওয়ার পর হাত ধোয়া”, “খাবারের চিহ্ন হাতে না রাখা” এবং “পরিচ্ছন্নতা” এই হাদিসের প্রধান শিক্ষা। এটি দৈনন্দিন জীবনে সহজ কিন্তু দরকারি সতর্কতা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবারের পর হাতে থাকা তেল-চর্বি ধুয়ে ফেলা উচিত।
- পরিচ্ছন্নতা খাবারের আদবের গুরুত্বপূর্ণ অংশ।
- অবহেলা থেকে ক্ষতি হলে নিজের দায়িত্বও আছে।
- রাতে ঘুমানোর আগে হাত পরিষ্কার রাখা নিরাপদ অভ্যাস।
