২১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২১৮-[৬০] - খাদ্যপাত্র চেটে খাওয়ার ফজিলত

খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা‘আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।

পাত্র চেটে খাওয়া ও খাবারের বারাকাত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২১৮-[৬০]

وَعَن نُبَيْشَة عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ فَلَحَسَهَا اسْتَغْفَرَتْ لَهُ الْقَصْعَةُ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيب

নুবায়শাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি পেয়ালাতে খায় এবং পরে তা চেটে নেয়, পাত্রটি তার জন্য মাগফিরাত কামনা করে। (আহমাদ, তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী। আর তিরমিযী বলেছেন : হাদীসটি গরীব।)

[১] য‘ঈফ : তাহক্বীক মুসনাদে আহমাদ ২০৭৪৩, তিরমিযী ১৮০৪, ইবনু মাজাহ ৩২৭১, দারিমী ২০২৭, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৫৪৭৮, য‘ঈফ ইবনু মাজাহ ৭০৩। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো এর সনদে আছে ‘‘মু‘আল্লা ইবনু রশীদ’’ নামের একজন অপরিচিত রাবী। বিস্তারিত দেখুন- তাহক্বীক মুসনাদে আহমাদ ২০৭৪৩, য‘ঈফুল জামি‘ ৫৪৭৮।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২১৮-[৬০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি পেয়ালাতে বা পাত্রে খাবার খায় এবং পরে তা চেটে নেয়, পাত্রটি তার জন্য মাগফিরাত কামনা করে। বর্ণনার শেষে তিরমিযী (রহ.) বলেছেন, হাদিসটি গরীব। তাই ব্যাখ্যায় সতর্কতা দরকার। হাদিসের বক্তব্য অনুযায়ী খাবারের পাত্রে থাকা অংশকে অবহেলা না করে শেষ করা একটি ভালো আদব। এতে খাবারের প্রতি সম্মান প্রকাশ পায় এবং অপচয় কমে। অন্য বর্ণনা অনুযায়ী খাবারের কোন অংশে বারাকাত আছে তা মানুষ জানে না; তাই আঙুল ও পাত্র পরিষ্কার করে নেওয়া খাবারের আদবের মধ্যে পড়ে। তবে এই নির্দিষ্ট বর্ণনার মান উল্লেখ থাকায় অতিরিক্ত দাবি না করে মূল শিক্ষা গ্রহণ করাই নিরাপদ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাত্রে থাকা খাবার অবহেলা না করা উচিত।
  • পাত্র চেটে নেওয়া খাবারের অপচয় কমায়।
  • বর্ণনাটি গরীব বলা হয়েছে—তাই অতিরিক্ত দাবি করা ঠিক নয়।
  • খাবারের বারাকাতের প্রতি যত্নশীল হওয়া নববী আদব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন