২১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২২৫-[৬৭] - তরমুজ ও খেজুর খাওয়ার নববী শিক্ষা

খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা‘আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।

তরমুজ ও তাজা খেজুর খাওয়ার সুন্নাহ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২২৫-[৬৭]

وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَزَادَ أَبُو دَاوُدَ: وَيَقُولُ: «يَكْسِرُ حَرَّ هَذَا بِبَرْدِ هَذَا وَبَرْدَ هَذَا بِحَرِّ هَذَا». وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا حَدِيث حسن غَرِيب

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তাজা-পাকা খেজুর দ্বারা তরমুজ খেতেন- (তিরমিযী)। আর ইমাম আবূ দাউদ (রহঃ) এ কথাটি বর্ধিত করে বলেছেন, এর (তরমুজের শীতলতা তার (খেজুরের) উষ্ণতা এবং তার উষ্ণতা এটার শীতলতা সংশোধন করে দেয়। আর ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন : হাদীসটি হাসান ও গরীব।

[১] সহীহ : তীরমিযী ১৮৪৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫৭, আবূ দাঊদ ৩৮৩৬, সহীহুল জামি‘ ৪৮৭৯, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৫৫৬, শু‘আবুল ঈমান ৫৬৭৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৭২৬।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২২৫-[৬৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে নবী (صلى الله عليه وسلم) তাজা-পাকা খেজুরের সঙ্গে তরমুজ খেতেন। আবূ দাউদের বর্ধিত বর্ণনায় এসেছে, একটির শীতলতা অন্যটির উষ্ণতা এবং একটির উষ্ণতা অন্যটির শীতলতা সমন্বয় করে। এখানে মূল বিষয় হলো খাবারের সমন্বয় ও নবীজির খাবারের আদব। হাদিসে তরমুজ ও রুতাব বা তাজা খেজুর একসঙ্গে খাওয়ার কথা এসেছে। এটি আমাদের শেখায় যে খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়; খাবারের স্বভাব, সহজতা এবং পরিমিত ব্যবহারও বিবেচ্য হতে পারে। তবে এই হাদিসের বাইরে গিয়ে সব ধরনের চিকিৎসা দাবি করা ঠিক নয়। মূল শিক্ষা হলো নবী (صلى الله عليه وسلم)-এর খাবার ছিল সহজ, পরিচিত এবং ভারসাম্যপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) তাজা খেজুরের সঙ্গে তরমুজ খেয়েছেন।
  • খাবারে স্বভাব ও ভারসাম্যের দিক বিবেচনা করা যায়।
  • সহজ ফলমূলও নববী খাবারের অংশ ছিল।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন