২১/০. অধ্যায়ঃ

খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা'আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২২৯-[৭১]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَدِدْتُ أَنَّ عِنْدِي خُبزةً بيضاءَ منْ بُرَّةٍ سَمْرَاءَ مُلَبَّقَةً بِسَمْنٍ وَلَبَنٍ» فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَاتَّخَذَهُ فَجَاءَ بِهِ فَقَالَ: «فِي أَيِّ شَيْءٍ كَانَ هَذَا؟» قَالَ فِي عُكَّةِ ضَبٍّ قَالَ: «ارْفَعْهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَقَالَ أَبُو دَاوُد: هَذَا حَدِيث مُنكر

আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দ্বি দুধে মিশ্রিত চুপসা ভিজা ধবধবে সাদা উত্তম গমের আটার তৈরি রুটি আমার অত্যন্ত প্রিয়। এ কথা শুনে জনতার মধ্য হতে এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং (রাসূল (ﷺ)-এর আকাঙ্ক্ষানুযায়ী) রুটি তৈরি করে তাঁর খিদমাতে নিয়ে এলো। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, (ঘি দ্বারা প্রস্তুতকৃত) তা কেমন ধরনের পাত্রে রাখা ছিল? সে বলল, গুইসাপের চামড়ার থলের মধ্যে। তখন তিনি বললেন : (আমার সম্মুখ হতে) এটা তুলে নাও।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৮১৮, য‘ঈফ ইবনু মাজাহ ৩৩৪১, য‘ঈফুল জামি‘উস্ সগীর ৬১১৯, শু‘আবুল ঈমান ৬০০২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৯১১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আইয়ূব ইবনু ওয়ায়িল’’ নামক ব্যক্তি আছেন, যার ব্যাপারে ইমাম আযদী বলেনঃ আইয়ূব অপরিচিত। ইমাম বুখারী বলেনঃ তার অনুসরণ করা যায় না। বিস্তারিত দেখুন- ‘আওনুল মা‘বূদ ৩৮১৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন