২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২৩৬-[৭৮] - খাবার থেকে সালাতের দিকে সাড়া
খাদ্য - তৃতীয় অনুচ্ছেদ
খাবারের মাঝেও সালাতের গুরুত্ব
মিশকাতুল মাসাবীহ : ৪২৩৬-[৭৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২৩৬-[৭৮]
عَن المغيرةِ بن شعبةَ قَالَ: ضِفْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأَمَرَ بِجَنْبٍ فَشُوِيَ ثُمَّ أَخَذَ الشَّفْرَةَ فَجَعَلَ يَحُزُّ لِي بِهَا مِنْهُ فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَأَلْقَى الشَّفْرَةَ فَقَالَ: «مَا لَهُ تَرِبَتْ يَدَاهُ؟» قَالَ: وَكَانَ شارِبُه وَفَاء فَقَالَ لي: «أُقْصُّه عَلَى سِوَاكٍ؟ أَوْ قُصَّهُ عَلَى سِوَاكٍ». رَوَاهُ التِّرْمِذِيّ
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে (জনৈক ব্যক্তির বাড়িতে) মেহমান হলাম। তিনি লোকটিকে বকরীর পাঁজরের গোশ্ত তৈরি করতে বললেন : তা ভুনা করা হলো। অতঃপর তিনি (ﷺ) ছুরি নিয়ে ঐ স্থান হতে গোত কেটে আমাদের দিতে লাগলেন। এমন সময় বিলাল (রাঃ) এসে তাঁকে সালাতের সংবাদ দিলেন। তিনি (বিরক্তির সাথে) ছুরিখানা ফেলে দিলেন এবং বললেন : তার কি হলো? তার দু'হাতে মাটি লাগুক। মুগীরাহ্ বলেন : তার গোঁফ বেশ লম্বা হয়ে গিয়েছিল, তখন তিনি আমাকে বললেন : আমি তোমার গোঁফ মিসওয়াকে রেখে কেটে দেব। অথবা বললেন : তা মিসওয়াকে রেখে কেটে নাও।
[১] সহীহ : আবূ দাঊদ ১৮৮, শামায়িলে তিরমিযী ১৬৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৪৩২, মুসনাদে আহমাদ ১৮২১২, শারহুস্ সুন্নাহ্ ২৮৪৮।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২৩৬-[৭৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুগীরাহ্ ইবনু শু‘বাহ্ (রাঃ) বলেন, তিনি এক রাতে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে মেহমান ছিলেন। বকরীর পাঁজরের গোশত ভুনা করা হলো। নবী (صلى الله عليه وسلم) ছুরি দিয়ে তা কেটে তাঁদের দিচ্ছিলেন। তখন বিলাল (রাঃ) এসে সালাতের খবর দিলেন। নবী (صلى الله عليه وسلم) ছুরি ফেলে দিলেন এবং তাঁর কথার মাধ্যমে সাড়া দিলেন। একই বর্ণনায় মুগীরাহ্ (রাঃ)-এর গোঁফ লম্বা হওয়ার কথাও এসেছে এবং মিসওয়াকের ওপর রেখে তা কাটার কথা বলা হয়েছে। এখানে মূল শিক্ষা হলো খাবার, সালাত এবং পরিচ্ছন্নতা। খাবার চলছিল, কিন্তু সালাতের খবর আসলে সেটি গুরুত্ব পেল। আবার গোঁফের বিষয়টি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে ইশারা করে। হাদিসে যা আছে, তার মধ্যেই শিক্ষা সীমাবদ্ধ রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবারের সময়ও সালাতের ডাকে গুরুত্ব দেওয়া উচিত।
- মেহমানদারিতে খাবার কেটে দেওয়া নবীজির কোমল আচরণের একটি দিক।
- গোঁফ ছোট রাখা পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত।
- দৈনন্দিন জীবনে খাবার, ইবাদত ও পরিচ্ছন্নতা একসঙ্গে গুরুত্ব পায়।
