২১/০. অধ্যায়ঃ
খাদ্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৪০-[৮২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৪০-[৮২]
وَعَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وُضِعَ الطَّعَامُ فَاخْلَعُوا نِعَالَكُمْ فإِنَّه أرْوَحُ لأقدامكم»
উক্ত রাবী (আনাস ইবনু মালিক (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন খাবার উপস্থিত করা হয়, তখন তোমরা জুতা খুলে নাও। কেননা তাতে প্রশান্তি রয়েছে।
[১] খুবই য‘ঈফ : দারিমী ২০৮০, য‘ঈফুল জামি‘ ৭১৯, আল জামি‘উস্ সগীর ১৭৩২, আল মু‘জামুল আওসাত্ব ৩২০২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো ‘‘মূসা ইবনু মুহাম্মাদ ইবনু ইব্রাহীম ইবনু হারিস আত্ তায়মী আবূ মুহাম্মাদ আল মাদানী’’ নামক এক বর্ণনাকারী আছে সনদে, সে সকলের সর্বসম্মতিক্রমে য‘ঈফ। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৯৮০।
