২১/০. অধ্যায়ঃ
খাদ্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৪১-[৮৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৪১-[৮৩]
وَعَن أسماءَ بنتِ أبي بكرٍ: أَنَّهَا كَانَتْ إِذَا أَتَيْتُ بِثَرِيدٍ أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى تَذْهَبَ فَوْرَةُ دُخَانِهِ وَتَقُولُ: أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «هُوَ أعظم للبركة» . رَوَاهُمَا الدَّارمِيّ
আসমা বিনতু আবূ বকর (রাঃ) হতে বর্ণিতঃ
যখনই তাঁর নিকট সারীদ আনা হত, তখন তার ধোঁয়ার গরম বাষ্প নিঃশেষ হওয়া পর্যন্ত তিনি তা ঢেকে রাখতে আদেশ করতেন এবং তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি- এতে বিরাট বারাকাত রয়েছে। (দারিমী হাদীস দু'টি বর্ণনা করেছেন)
[১] সানাদ হাসান : দারিমী ২০৪৭, মুসনাদে ‘আব্দ ইবনু হুমায়দ ১৫৭৫।
