২১/১. অধ্যায়ঃ
অতিথি আপ্যায়ন প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৪৭-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৪৭-[৫]
عَن المقدامِ بن معدي كرب سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَيُّمَا مُسْلِمٍ ضَافَ قَوْمًا فَأَصْبَحَ الضَّيْفُ مَحْرُومًا كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ نَصْرُهُ حَتَّى يَأْخُذَ لَهُ بِقِرَاهُ مِنْ مَالِهِ وَزَرْعِهِ» . رَوَاهُ الدَّارمِيّ وَأَبُو دَاوُد وَفِي رِوَايَة: «وَأَيُّمَا رَجُلٍ ضَافَ قَوْمًا فَلَمْ يُقْرُوهُ كَانَ لَهُ أَن يعقبهم بِمثل قراه»
মিক্বদাম ইবনু মা'দীকারিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, কোন মুসলিম কোন ক্বওমের মেহমান হয়, আর সেই মেহমানের ভোর বঞ্চিত অবস্থায় হয়, তখন প্রত্যেক মুসলিমের কর্তব্য হয়ে যায় তার সাহায্য করা। যাতে সে মেজবান ব্যক্তির মাল-সম্পদ হতে আতিথ্য পরিমাণ উসুল করে নিতে পারে। আবূ দাঊদ-এর অপর এক রিওয়ায়াতে আছে, সে আতিথ্য পরিমাণ তাদের সম্পদ হতে নিতে পারবে।
[১] সানাদ হাসান : দারিমী ২০৩৭ তাহক্বীক হুসায়ন সুলায়ম আসাদ, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৮৩৫, আবূ দাঊদ ৩৮০৪, (أَيُّمَا رَجُلٍ ضَافَ قَوْمًا فَلَمْ يُقْرُوهُ كَانَ لَهٗ أَن) এই অংশটুকু আবূ দাঊদ-এর। শায়খ আলবানী সহীহ বলেছেন, সহীহ ইবনু মাজাহ ১২।
