২১/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২৪৮-[৬] - খাদ্য
অতিথি আপ্যায়ন প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪২৪৮-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২৪৮-[৬]
وَعَنْ أَبِي الْأَحْوَصِ الْجُشَمِيِّ عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ مَرَرْتُ بِرَجُلٍ فَلَمْ يُقِرْنِي وَلَمْ يُضِفْنِي ثُمَّ مَرَّ بِي بَعْدَ ذَلِكَ أَأَقْرِيهِ أَمْ أَجْزِيهِ؟ قَالَ: «بل اقره». رَوَاهُ التِّرْمِذِيّ
আবুল আহওয়াস আল জুশামী তাঁর পিতা হতে বর্ণিতঃ
আমি জিজ্ঞেস করলাম : হে আল্লাহর রাসূল! এ সম্পর্কে আপনার অভিমত কি? আমি যদি কোন ব্যক্তির কাছে গিয়ে উঠি এবং সে আমার আতিথ্য করল না ও মেহমানদারি করল না। অতঃপর সে কোন সময় আমার কাছে উঠল, তখন কি আমি তার মেহমানদারি করব, নাকি প্রতিশোধ গ্রহণ করব? তিনি (ﷺ) বললেন : স্বয়ং তুমি তার মেহমানদারি করো।
[১] সহীহ : তিরমিযী ২০০৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৩২০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০২০২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫৯৪৯, সহীহ ইবনু হিব্বান ৩৪১০, মুসনাদে আহমাদ ১৫৮৮৮, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ২০৫১৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
