৩/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২৬-[৩৬] - পাক-পবিত্রতা

ওজুর নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২৬-[৩৬]

وَعَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ قَالَ قُلْتُ لِعُبِيْدِ اللهِ بْنِ عَبْدِ الله بْنِ عُمَرَ أَرَأَيْتَ وُضُوءَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ لِكُلِّ صَلَاةٍ طَاهِرًا كَانَ أَوْ غَيْرَ طَاهِرٍ عَمَّن اَخَذَه قَالَ حَدَّثَتْهُ أَسْمَاءُ بِنْتُ زَيْدِ بْنِ الْخَطَّابِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ حَنْظَلَةَ بْنِ أَبِي عَامِرِ ابْنِ الْغَّسِيلِ حَدَّثَهَا أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ أُمِرَ بِالْوُضُوءِ لِكُلِّ صَلَاةٍ طَاهِرًا كَانَ أَوْ غَيْرَ طَاهِرٍ فَلَمَّا شَقَّ ذلِكَ عَلى رَسُولِ اللهِ ﷺ أُمِرَ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَوُضِعَ عَنْهُ الْوُضُوءُ اِلَّا مِنْ حَدَثٍ قَالَ فَكَانَ عَبْدُ اللهِ يَرى أَنَّ بِه قُوَّةً عَلى ذلِكَ كَانَ فَفَعَلُه حَتّى مَاتَ. رَوَاهُ أحْمَد

আবদুল্লাহ ইবনু হানযালাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি 'আবদুল্লাহ ইবনু উমর-এর ছেলে 'উবায়দুল্লাহকে বললাম, আমাকে বলুন তো, 'আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) কি প্রত্যেক সালাতের জন্য ওজু করতেন, চাই ওজু থাকুক কি না থাকুক, আর তিনি কার থেকে এ আমল অর্জন করেছেন? 'উবায়দুল্লাহ (রহঃ) বললেন, 'আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর নিকট আসমা বিনতু যায়দ ইবনুল খাত্ত্বাব এ হাদীসটি বর্ণনা করেছেন যে, 'আবদুল্লাহ ইবনু হানযালাহ্ আবূ 'আমির ইবনুল গসীল (রাঃ) এ হাদীস তাঁর নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রত্যেক সালাতে ওজু করার নির্দেশ দেয়া হয়েছিল, চাই তাঁর ওজু থাকুক কি না থাকুক।এ কাজ তাঁর উপর কঠিন হয়ে পড়লে প্রত্যেক সালাতে মিসওয়াক করতে নির্দেশ দেয়া হল, ওজু মাওকূফ করা হল, যতক্ষণ পর্যন্ত না ওজু ভঙ্গ হয়। 'উবায়দুল্লাহ বললেন, 'আবদুল্লাহ ইবনু উমর মনে করতেন যে, তাঁর মধ্যে প্রত্যেক সালাতে ওজু করার শক্তি রয়েছে। তাই তিনি মৃত্যু পর্যন্ত এ আমল করেছেন। [১]

[১] হাসান : আহমাদ ২১৪৫৩, আবূ দাঊদ ৪৮।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন