৩/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২৭-[৩৭] - পাক-পবিত্রতা
ওজুর নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪২৭-[৩৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২৭-[৩৭]
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِيَّ ﷺ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ مَا هذَا السَّرَفُ يَا سَعْدُ قَالَ أَفِي الْوُضُوءِ سَرَفٌ؟ قَالَ نَعَمْ وَإِنْ كُنْتَ عَلى نَهْرٍ جَارٍ. رَوَاهُ أَحْمَدُ وابن مَاجَةَ
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সা’দ ইবনু আবি ওয়াক্কাস-এর কাছ দিয়ে যাচ্ছিলেন। সে সময় সা’দ (রাঃ) ওজু করছিলেন। তিনি (ﷺ) বললেন, হে সা’দ! এত অপচয় কেন? সা’দ আবেদন করলেন, হে আল্লাহর রাসূল! ওজুর মধ্যেও কি অপচয় আছে? তিনি (ﷺ) বললেন, হাঁ আছে। যদিও তুমি প্রবহমান নদীর কিনারায় থাক। [১]
[১] হাসান : আহমাদ ২/২২১, ইবনু মাজাহ্ ৪২৫, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৩২৯৩।
