২১/২. অধ্যায়ঃ
নিরুপায়ের খাওয়া সম্পর্কে (ব্যক্তির পক্ষে কখন মৃত প্রাণী খাওয়া বৈধ হয়) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৬২-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৬২-[২]
وَعَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ أَنْ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَكُونُ بِأَرْضٍ فَتُصِيبُنَا بهَا المخصمة فَمَتَى يحلُّ لنا الميتةُ؟ قَالَ: «مَا لم تصطبحوا وتغتبقوا أَوْ تَحْتَفِئُوا بِهَا بَقْلًا فَشَأْنَكُمْ بِهَا» . مَعْنَاهُ: إِذَا لَمْ تَجِدُوا صَبُوحًا أَوْ غَبُوقًا وَلَمْ تَجِدُوا بَقْلَةً تَأْكُلُونَهَا حَلَّتْ لَكُمُ الْمَيْتَةُ. رَوَاهُ الدَّارمِيّ
আবূ ওয়াক্বিদ আল লায়সী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি বলল : হে আল্লাহর রাসূল! আমরা কখনো কখনো এমন এলাকায় পৌঁছি, যেখানে আমরা ভীষণ ক্ষুধায় ব্যাকুল হয়ে পড়ি। এমতাবস্থায় আমাদের পক্ষে কখন মৃত (জানোয়ার) খাওয়া হালাল হবে? তিনি (ﷺ) বললেন : যখন তোমরা সকালে এক পেয়ালা এবং সন্ধ্যায় এক পেয়ালা দুধ না পাও অথবা সে ভূমিতে কোন তরিতরকারীও না পাও, এ অবস্থায় মৃত খেতে পারো।
[১] হাসান : দারিমী ১৯৯৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩২৪০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০১২৫, মুসনাদে আহমাদ- তাহক্বীক শু‘আয়ব আরনাউত্ব : ২১৯৪৮।
