২১/৩. অধ্যায়ঃ
পানীয় দ্রব্যের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৭৮-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৭৮-[১৬]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَشْرَبُوا وَاحِدًا كَشُرْبِ الْبَعِيرِ وَلَكِنِ اشْرَبُوا مَثنى وثُلاثَ وَسَمُّوا إِذَا أَنْتُمْ شَرِبْتُمْ وَاحْمَدُوا إِذَا أَنْتُمْ رفعتُم» . رَوَاهُ التِّرْمِذِيّ
উক্ত রাবী (ইবনু 'আব্বাস (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা উটের ন্যায় এক শ্বাসে পান করবে না; বরং দু' কিংবা তিন শ্বাসে পান করবে। আর যখন পান করবে (শুরুতে) বিস্মিল্লা-হ পড়বে এবং যখন (পানান্তে) পেয়ালা মুখ হতে আলাদা করবে, তখন আলহামদুলিল্লাহ বলবে।
[১] য‘ঈফ : তিরমিযী ১৮৮৫, য‘ঈফুল জামি‘ ৬২৩৩, রিয়াযুস্ সলিহীন ৭৬২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘ইয়াযীদ ইবনু সিনান আত্ তামীমী’’। ইনি য‘ঈফুল হাদীস। এছাড়াও ‘আত্বা ইবনু আবূ রবাহ-এর ছেলে য‘ঈফ। ইবনু হাজার তাকে য‘ঈফ বলেছেন। বিস্তারিত দেখুন- ‘‘আল জারহু ওয়াত্ তা‘দীল’’ গ্রন্থ, জাওয়ামি‘উল কালিম সফ্টওয়্যার।
