২১/৩. অধ্যায়ঃ

পানীয় দ্রব্যের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৮২-[২০]

وَعَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ أَحَبُّ الشَّرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحُلْوَ الْبَارِدَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

‘আয়িশাহ্ (রাঃ) বলেছেন : ঠাণ্ডা মিষ্টি পানি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সর্বাধিক প্রিয় পানীয় ছিল।আর ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেছেন : সহীহ ও নির্ভরযোগ্য কথা হলো, এ হাদীসটি নবী (ﷺ) হতে যুহরী কর্তৃক মুরসাল হিসেবেই বর্ণিত হয়েছে (অর্থাৎ- বর্ণনায় অন্য কোন সহাবীর নাম উল্লেখ নেই)।

[১] সহীহ : তিরমিযী ১৮৯৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩০০৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৪০/২, মুসনাদে আহমাদ ২৪১২৯, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬৮৪৪, সহীহুল জামি‘ ৪৬২৭, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ২৮১৬-এর আলোচনা দ্রঃম মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৪৫৯৮, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৮৩, মুসান্নাদ ইবনু আবূ শায়বাহ্ ২৪১৯৯, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৫১৬, শু‘আবুল ঈমান ৫৫৯২৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন