২১/৩. অধ্যায়ঃ
পানীয় দ্রব্যের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৮৪-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৮৪-[২২]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ مِنَ السُّقْيَا. قِيلَ: هِيَ عَيْنٌ بَيْنَهَا وَبَيْنَ الْمَدِينَةِ يَوْمَانِ. رَوَاهُ أَبُو دَاوُد
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর জন্য 'সুক্বইয়া' হতে মিঠা পানি সংগ্রহ করা হত। কথিত আছে যে, সুক্বইয়া একটি ঝরণা। তার ও মাদীনার মধ্যবর্তী ব্যবধান হলো দু'দিনের পথ।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৭৩৫, সহীহুল জামি‘ ৪৯৫১, আল জামি‘উস্ সগীর ৯০৮২, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৬১৩, সহীহ ইবনু হিব্বান ৫৩৩২, শু‘আবুল ঈমান ৬০৩৩।
