২১/৩. অধ্যায়ঃ

পানীয় দ্রব্যের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৮৫-[২৩]

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَرِبَ فِي إِنَاءِ ذَهَبٍ أَوْ فِضَّةٍ أَوْ إِنَاءٍ فِيهِ شَيْءٌ مِنْ ذَلِكَ فَإِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جهنمَ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ

ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি সোনা-রূপার পাত্রে অথবা এমন পাত্রে পান করল যাতে সোনা-রূপার কিছু অংশ মিশ্রিত আছে, সে যেন নিজের পেটে জাহান্নামের আগুনের ঢোক গিলল।

[১] য‘ঈফ : দারাকুত্বনী ১/১১, শু‘আবুল ঈমান ৬৩৮২, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ১৩৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৭, আস্ সুনানুস্ সুগরা ২০০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ ‘‘ইয়াহ্ইয়া’’। ‘‘ইয়াহ্ইয়া ইবনু মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু মিহরান আল জারী’’ নামক রাবী য‘ঈফ, দেখুন- তাহযীবুল কামাল, রাবী নং ৬৯১৩। আরেকজন রাবী ‘‘যাকারিয়্যা ইবনু ইবরাহীম ইবনু ‘আবদুল্লাহ ইবনু মুতি’’, তিনি তার পিতার নিকট থেকে বর্ণনা করেছেন, কিন্তু তার পিতার পরিচয় জানা যায় না (مجهول الحال)। আল জারহু ওয়াত্ তা‘দীল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন