২১/৫. অধ্যায়ঃ
থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
آنِيَةঅর্থ পাত্রأَوَانِىْবহুবচনে মূলত পানাহারের পাত্রের কথা বুঝানো হয়েছে। পাত্রের সম্পূর্ণ অংশ ঢেকে রাখা, কোন অবস্থাতেই খোলা না রাখা। বিশেষ করে রাতের বেলায় খাদ্য পাত্র ঢেকে রাখা অপরিহার্য। কেননা বিষাক্ত পোকা-মাকড় ইত্যাদি রাত্রি বেলায় ছড়িয়ে পড়ে।
মিশকাতুল মাসাবিহ : ৪২৯৮-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৯৮-[৫]
وَفِي رِوَايَةٍ لَهُ: قَالَ: «غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ لَا يَمُرُّ بِإِنَاءٍ لَيْسَ عَلَيْهِ غِطَاءٌ أَوْ سِقَاءٌ لَيْسَ عَلَيْهِ وِكَاءٌ إِلَّا نَزَلَ فِيهِ من ذَلِك الوباء»
মুসলিম-এর আরেক বর্ণনায় আছে, তিনি (ﷺ) বলেছেন : খাদ্য-পাত্র ঢেকে রাখো এবং মশক বন্ধ রাখো। কেননা বছরে এমন এক রাত্রি আছে, যে রাত্রে বিভিন্ন প্রকারের বালা-মুসীবাত নাযিল হয়। ঐসব বালার গতিবিধি এমন সব পাত্রের দিকে হয় যা ঢাকা নয় এবং এমন পান-পাত্রের দিকে হয় যার মুখ বন্ধ নয়, ফলে তা তার মধ্যে প্রবেশ করে।
[১] সহীহ : মুসলিম (২০১৪)-৯৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৭, ইরওয়া ৩৯, শু‘আবুল ঈমান ৬০৫৯, মুসনাদে আহমাদ ১৪৮২৯, সহীহুল জামি‘ ৭৬০৮, আল জামি‘উস্ সগীর ৯৬০৮।
