২১/৫. অধ্যায়ঃ
থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
آنِيَةঅর্থ পাত্রأَوَانِىْবহুবচনে মূলত পানাহারের পাত্রের কথা বুঝানো হয়েছে। পাত্রের সম্পূর্ণ অংশ ঢেকে রাখা, কোন অবস্থাতেই খোলা না রাখা। বিশেষ করে রাতের বেলায় খাদ্য পাত্র ঢেকে রাখা অপরিহার্য। কেননা বিষাক্ত পোকা-মাকড় ইত্যাদি রাত্রি বেলায় ছড়িয়ে পড়ে।
মিশকাতুল মাসাবিহ : ৪২৯৯-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৯৯-[৬]
وَعَنْهُ قَالَ: جَاءَ أَبُو حُمَيْدٍ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ مِنَ النَّقِيعِ بِإِنَاءٍ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَّا خَمَّرْتَهُ وَلَوْ أنْ تعرِضَ عليهِ عوداً»
উক্ত রাবী (জাবির (রাঃ)) হতে বর্ণিতঃ
একদিন আবূ হুমায়দ নামক আনসারের এক ব্যক্তি 'নাকী'' নামক এক জায়গা হতে এক পেয়ালা দুধ নবী (ﷺ)-এর খিদমাতে নিয়ে এলো। তখন নবী (ﷺ) তাকে বললেন : তুমি এটাকে ঢেকে আননি কেন? আর কিছু না হোক অন্তত একটি কাঠি তার উপর আড়াআড়িভাবে রেখে দিতে।
[১] সহীহ : বুখারী ৫৬০৫, মুসলিম (২০১০)-৯৩, ৯৪, ৯৫; মুসনাদে আহমাদ ১৪১৩৭, আবূ দাঊদ ৩৭৩৪, সহীহুল জামি‘ ২৬৫১, আল জামি‘উস্ সগীর ৪৪১৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩০৭৬, ইরওয়া ৩৯, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৮৬৫, দারিমী ২১৩১, সহীহ ইবনু হিব্বান ১২৭০, শু‘আবুল ঈমান ৬০৬০।
