২১/৫. অধ্যায়ঃ
থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
آنِيَةঅর্থ পাত্রأَوَانِىْবহুবচনে মূলত পানাহারের পাত্রের কথা বুঝানো হয়েছে। পাত্রের সম্পূর্ণ অংশ ঢেকে রাখা, কোন অবস্থাতেই খোলা না রাখা। বিশেষ করে রাতের বেলায় খাদ্য পাত্র ঢেকে রাখা অপরিহার্য। কেননা বিষাক্ত পোকা-মাকড় ইত্যাদি রাত্রি বেলায় ছড়িয়ে পড়ে।
মিশকাতুল মাসাবিহ : ৪২৯৬-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৯৬-[৩]
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: «غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَحُلُّ سِقَاءً وَلَا يَفْتَحُ بَابًا وَلَا يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا أنْ يعرضَ على إِنائِه عوداً ويذكرَ اسمَ اللَّهَ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْت بَيتهمْ»
মুসলিম-এর এক বর্ণনাতে আছে, তিনি (ﷺ)) বলেছেন : তোমরা পাত্রসমূহ ঢেকে রাখো, মশকের মুখ বেঁধে রাখো। ঘরের দরজাসমূহ (সন্ধ্যাকালে) বন্ধ রাখো এবং (শয়নকালে) বাতি নিভিয়ে দাও। কেননা শায়ত্বন (বন্ধ) মশক ও (বন্ধ) দরজা খুলতে পারে না এবং (ঢাকা) পাত্র উন্মুক্ত করতে পারে না। আর যদি তোমাদের কেউ একখানা কাঠি ব্যতীত কিছু না পায়, তবে “বিসমিল্লা-হ” বলে তাই যেন আড়াআড়িভাবে পাত্রের উপর রেখে দেয়। কেননা দুষ্ট ইঁদুর গৃহবাসীসহ ঘর পুড়িয়ে ফেলতে পারে।
[১] সহীহ : মুসলিম (২০১২)-৯৬, সহীহ ইবনু হিব্বান ৫৫১৮, শু‘আবুল ঈমান ৬০৬১, ইবনু মাজাহ ৩৪১০, সহীহুল জামি‘ ৪১৬০, আল জামি‘উস্ সগীর ৭৬০৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৭, মুসনাদে আবূ ইয়া‘লা ২২৫৮, আল মু‘জামুস্ সগীর লিত্ব ত্ববারানী ১১৪৮।
