২১/৫. অধ্যায়ঃ
থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
آنِيَةঅর্থ পাত্রأَوَانِىْবহুবচনে মূলত পানাহারের পাত্রের কথা বুঝানো হয়েছে। পাত্রের সম্পূর্ণ অংশ ঢেকে রাখা, কোন অবস্থাতেই খোলা না রাখা। বিশেষ করে রাতের বেলায় খাদ্য পাত্র ঢেকে রাখা অপরিহার্য। কেননা বিষাক্ত পোকা-মাকড় ইত্যাদি রাত্রি বেলায় ছড়িয়ে পড়ে।
মিশকাতুল মাসাবিহ : ৪২৯৫-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৯৫-[২]
وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: قَالَ: «خَمِّرُوا الْآنِيَةَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَأَجِيفُوا الْأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْمَسَاءِ فَإِن للجن انتشارا أَو خطْفَة وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتْ الفتيلة فأحرقت أهل الْبَيْت»
বুখারী-এর অপর এক বর্ণনাতে আছে, তিনি (ﷺ)) বলেছেন : পাত্রসমূহ ঢেকে রাখো। মশকগুলোর মুখ বেঁধে রাখো। কেননা এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং ছিনিয়ে নেয়। আর তোমরা শয়নকালে বাতিগুলো নিভিয়ে দাও। কেননা দুষ্ট ইঁদুরগুলো কখনো কখনো (প্রজ্জ্বলিত) সলতা টেনে নিয়ে যায়। ফলে গৃহবাসীকে পুড়িয়ে দেয়।
[১] সহীহ : বুখারী ৩৩১৬, ৬২৯৫; শু‘আবুল ঈমান ৬০৬২, তিরমিযী ২৮৫৭, ইবনু মাজাহ ৩৪১০, সহীহুল জামি‘ ৩২৫৬, আল জামি‘উস্ সগীর ৫৫৬৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৭, মুসনাদে আহমাদ ১৫১৬৭, মুসনাদে আবূ ইয়া‘লা ২১৩০ আল মু‘জামুল আওসাত্ব ১৩৪৫।
