২১/৫. অধ্যায়ঃ
থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
آنِيَةঅর্থ পাত্রأَوَانِىْবহুবচনে মূলত পানাহারের পাত্রের কথা বুঝানো হয়েছে। পাত্রের সম্পূর্ণ অংশ ঢেকে রাখা, কোন অবস্থাতেই খোলা না রাখা। বিশেষ করে রাতের বেলায় খাদ্য পাত্র ঢেকে রাখা অপরিহার্য। কেননা বিষাক্ত পোকা-মাকড় ইত্যাদি রাত্রি বেলায় ছড়িয়ে পড়ে।
মিশকাতুল মাসাবিহ : ৪২৯৪-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৯৪-[১]
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ جِنْحُ اللَّيْلِ أَوْ أَمْسَيْتُمْ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيْطَانَ يَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَ سَاعَةً مِنَ اللَّيْلِ فَخَلَّوهُمْ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا وَأَوْكُوا قِرَبَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ وَخَمِّرُوا آنِيَتَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ وَلَوْ أنْ تعرِضوا عَلَيْهِ شَيْئا وأطفئوا مصابيحكم»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন রাত্রের আঁধার নেমে আসে, অথবা বলেছেন : সন্ধ্যা হয়, তখন তোমাদের শিশুদেরকে (বাইরে যাওয়া থেকে) আবদ্ধ রাখো। কেননা সে সময় শায়ত্বন ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে তাদেরকে ছেড়ে দাও এবং বিস্মিল্লা-হ বলে ঘরের দরজাসমূহ বন্ধ করো। কারণ শায়ত্বন বদ্ধদ্বার খুলতে পারে না। আর বিসমিল্লা-হ পড়ে তোমাদের মশকগুলোর মুখ বন্ধ করো এবং বিসমিল্লা-হ বলে তোমাদের পাত্রগুলোও ঢেকে রাখো। (ঢাকার কিছু না পেলে) কোন কিছু আড়াআড়িভাবে হলেও পাত্রের উপর রেখে দাও। আর ঘুমানোর সময় বাতিগুলো নিভিয়ে দাও।
[১] সহীহ : বুখারী ৫৬২৩, মুসলিম (২০১২)-৯৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৪০, সহীহুল জামি‘ ৭৬৪, আল জামি‘উস্ সগীর ৭৬৬, ইরওয়া ৩৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৯৩১, শু‘আবুল ঈমান ৬০৫৮, মুসনাদে আহমাদ ৮৭৫২।
