২১/৪. অধ্যায়ঃ
নাকি ও নাবিজ সম্পর্কীয় বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২৯৩-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২৯৩-[৮]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ الْأَخْضَرِ قُلْتُ: أَنَشْرَبُ فِي الأبيضِ؟ قَالَ: «لَا» . رَوَاهُ البُخَارِيّ
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সবুজ মটকায় নবীয প্রস্তুত করতে নিষেধ করেছেন। তখন আমি জিজ্ঞেস করলাম, তবে কি আমরা সাদা বর্ণের মটকায় পান করব? তিনি (ﷺ) বললেন : না।
[১] সহীহ : বুখারী ৫৫৯৬, নাসায়ী ৫৬২২, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৫৪৮৫, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৮০৮, মুসনাদে আহমাদ ১৯১২৯, সহীহ ইবনু হিব্বান ৫৪০২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭২৯।
