২২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩০৬-[৩] - শেষ সময়ের সরল পোশাক

পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ

"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"

নবীজির শেষ সময়ের সরল পোশাকের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩০৬-[৩]

وَعَنْ أَبِي بُرْدَةَ قَالَ: أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءً مُلَبَّدًا وَإِزَارًا غَلِيظًا فَقَالَتْ: قُبِضَ رُوحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هذَيْن

আবূ বুরদাহ (রহঃ) হতে বর্ণিতঃ

‘আয়িশাহ্ (রাঃ) একখানা তালিযুক্ত চাদর ও একখানা মোটা কাপড়ের ইযার (লুঙ্গি বা তহবন্দ) আমাদেরকে দেখিয়ে বললেন : রাসূলুল্লাহ (ﷺ) এ দুটি কাপড় পরিহিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

[১] সহীহ : বুখারী ৫৮১৮, মুসলিম (৫৫৬৩)-৬, সহীহ ইবনু হিব্বান ৬৬২৩, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৪৩২, মুসনাদে আহমাদ ২৪০৩৭, তিরমিযী ১৭৩৩, ইবনু মাজাহ ৩৫৫১, আবূ দাঊদ ৪০৩৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩২৮৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩০৬-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ বুরদাহ (রাঃ) বলেন, আয়িশাহ্ (রাঃ) তাঁদের সামনে একটি তালিযুক্ত চাদর এবং একটি মোটা ইযার দেখিয়েছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এই দুই কাপড় পরিহিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বর্ণনাটি নবীজির জীবনযাপনের সরল দিকটি স্পষ্ট করে। এখানে বিলাসী পোশাকের কথা নেই; বরং সাধারণ, মোটা এবং তালিযুক্ত কাপড়ের কথা এসেছে। এই হাদিস মুসলিমকে মনে করিয়ে দেয় যে মর্যাদা পোশাকের দাম বা বাহ্যিক চাকচিক্যে নয়। নবীজির পোশাকের আদব ছিল সহজ, সংযত ও বাস্তবমুখী। তবে হাদিস থেকে নিজের ওপর অপ্রয়োজনীয় কষ্ট চাপানোর শিক্ষা নয়; বরং অহংকার ও অতিরিক্ত আসক্তি কমানোর শিক্ষা নেওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর জীবনযাপনে সরলতার একটি স্পষ্ট দিক দেখা যায়।
  • পোশাকের মূল্য নয়, শালীনতা ও সংযম বেশি গুরুত্বপূর্ণ।
  • অহংকার ও বাহ্যিক চাকচিক্যের প্রতি আসক্তি কমানো উচিত।
  • সাহাবীগণ নবীজির ব্যবহৃত জিনিস থেকে শিক্ষা গ্রহণ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন