২২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১৫-[১২] - খাওয়া, জুতা ও পোশাকের আদব

পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ

"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"

খাওয়া, জুতা ও পোশাকের দৈনন্দিন আদব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩১৫-[১২]

وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْكُلَ الرَّجُلُ بِشِمَالِهِ أَو يمشي فِي نعل وَاحِد وَأَن يشْتَمل الصماء أَو يجتني فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ. رَوَاهُ مُسلم

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কোন ব্যক্তিকে তার বাম হাতে খেতে, একখানা জুতা পরে চলাফেরা করতে, ইশতিমালে সম্মা অবস্থায় চাদর পরিধান করতে এবং লজ্জাস্থান উন্মুক্ত রেখে একই কাপড়ে ইজত্বিবা করতে নিষেধ করেছেন।

[১] সহীহ : মুসলিম (২০৯৯)-৭০, সহীহ ইবনু হিব্বান ৫২২৫, আবূ দাঊদ ৩৩৭৭, ইবনু মাজাহ ২১৭০, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৭৪, মুসনাদে আহমাদ ১৪৭০৫, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৪৫৯৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩৩৩২, মুসনাদে আবূ ইয়া‘লা ১৭৭২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১৫-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কয়েকটি দৈনন্দিন আচরণ থেকে নিষেধ করেছেন। তিনি বাম হাতে খেতে নিষেধ করেছেন, একখানা জুতা পরে চলাফেরা করতে নিষেধ করেছেন, ইশতিমালে সম্মা অবস্থায় চাদর পরতে নিষেধ করেছেন এবং লজ্জাস্থান উন্মুক্ত রেখে একই কাপড়ে ইজত্বিবা করতে নিষেধ করেছেন। এখানে মূল শিক্ষা হলো দৈনন্দিন জীবনের আদব। খাওয়া, হাঁটা এবং পোশাক পরা—সবকিছুতেই শালীনতা, ভারসাম্য ও নিরাপত্তার দিক রয়েছে। হাদিসটি দেখায়, ইসলাম শুধু ইবাদতের সময় নয়; সাধারণ জীবনেও সুন্দর আচরণ শেখায়। বিশেষ করে পোশাকে লজ্জাস্থান ঢেকে রাখা এবং অস্বাভাবিক বা ঝুঁকিপূর্ণ ভঙ্গি এড়ানো গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বাম হাতে খাওয়া থেকে বিরত থাকার শিক্ষা এসেছে।
  • এক জুতা পরে হাঁটা থেকে নিষেধ করা হয়েছে।
  • পোশাক পরার সময় লজ্জাস্থান ঢেকে রাখা জরুরি।
  • দৈনন্দিন কাজেও নবী (صلى الله عليه وسلم)-এর শেখানো আদব মানা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন