২২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১১-[৮] - অহংকারে টাখনুর নিচে কাপড়
পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ
"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"
অহংকারে টাখনুর নিচে কাপড় ঝুলানোর সতর্কতা
মিশকাতুল মাসাবীহ : ৪৩১১-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩১১-[৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إزَاره بطرا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি অহংকারবশতঃ টাখনুর নিচে ইযার (লুঙ্গি) ঝুলায়, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না।
[১] সহীহ : বুখারী ৫৭৮৮, মুসলিম (২০৮৭)-৪৮, আবূ দাঊদ ৪০৯৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ২০১৭, সহীহুল জামি‘আস্ সগীর ৯২১, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৫৬, সহীহ ইবনু হিব্বান ৫৪৪৬, শু‘আবুল ঈমান ৫১২২, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৭২৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২৪৭, আল মু‘জামুল আওসাত্ব ৯৭৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩৪৪৫।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১১-[৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত টাখনুর নিচে ইযার ঝুলায়, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না। এখানে মূল বিষয় শুধু পোশাকের দৈর্ঘ্য নয়; বরং অহংকারের মানসিকতা। “অহংকারবশত” শব্দটি হাদিসের গুরুত্বপূর্ণ অংশ। পোশাক মানুষের পরিচ্ছদ, কিন্তু তা যদি বড়াই, দম্ভ বা নিজেকে বড় দেখানোর মাধ্যম হয়, তাহলে তা বড় বিপদের কারণ হতে পারে। এই হাদিস মুসলিমকে পোশাকে বিনয়, অন্তরে নম্রতা এবং বাহ্যিক আচরণে সংযম শেখায়। টাখনুর নিচে কাপড় ঝুলানো নিয়ে সতর্কতা এসেছে, বিশেষ করে যখন তা অহংকারের সাথে যুক্ত হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পোশাকের মাধ্যমে অহংকার প্রকাশ করা থেকে বাঁচতে হবে।
- টাখনুর নিচে ইযার ঝুলানো নিয়ে হাদিসে কঠিন সতর্কতা এসেছে।
- বাহ্যিক পোশাকের সাথে অন্তরের বিনয়ও জরুরি।
- কিয়ামতের দিনের জবাবদিহির কথা মনে রাখা উচিত।
