২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ
"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি’আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’’আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক। ২. পুরুষের জন্য মহিলাদের পোশাক। ৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক। ৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক। ৫. ভিন্ন ধর্মীয় পোশাক। ৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"
মিশকাতুল মাসাবিহ : ৪৩১৩-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩১৩-[১০]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَمَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ مِنَ الْخُيَلَاءِ خُسِفَ بِهِ فَهُوَ يَتَجَلْجَلُ فِي الْأَرْضِ إِلى يومِ الْقِيَامَة» . رَوَاهُ البُخَارِيّ
উক্ত রাবী ('আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সা:) বলেছেন : জনৈক ব্যক্তি অহংকারবশতঃ তার ইযার (লুঙ্গি) হেঁচড়িয়ে যাচ্ছিল, এমতাবস্থায় তাকে জমিনে খসিয়ে দেয়া হলো। সে ক্বিয়ামাত পর্যন্ত যমীনের ভেতর তলিয়ে যেতে থাকবে।
[১] সহীহ : বুখারী ৩৪৮৫, নাসায়ী ৫৩২৬, মুসনাদে আহমাদ ৫৩৪০, সহীহুল জামি‘ ২৮৭২, আল জামি‘উস্ সগীর ৫১৮৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯১৩, শু‘আবুল ঈমান ৩১২৪, মুসনাদে আবূ ইয়া‘লা ৬৪৮৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৫০৭।
