২২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১২-[৯] - অহংকারে পোশাক ঝুলানোর নিষেধ

পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ

"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"

অহংকারবশত পোশাক ঝুলানোর হাদিস

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩১২-[৯]

وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ»

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি অহংকারবশতঃ পরিধেয় কাপড় টাখনুর নিচে ঝুলাবে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না।

[১] সহীহ : বুখারী ৩৬৬৫, ৫৭৮৩, ৫৭৮৪; সহীহ মুসলিম (২০৮৫)-৪২, মুসনাদে আহমাদ ৫৩৫১, মুসনাদে আবূ ইয়া‘লা ৫৫৭২, তিরমিযী ১৭৩১, ইবনু মাজাহ ৩৫৬৯, আবূ দাঊদ ৪০৮৫, নাসায়ী ৫৩৩৫, সহীহুল জামি‘ ৬১৮৮, আল জামি‘উস্ সগীর ১১১৩৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯১৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৬৮২, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ১০৭৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৯৬৫৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩৪৪২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১২-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত তার পোশাক টেনে ঝুলিয়ে পরে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না। এই বর্ণনায় “পরিধেয় কাপড়” শব্দটি এসেছে, তাই শিক্ষা শুধু একটি নির্দিষ্ট পোশাকে সীমিত নয়; বরং অহংকারের সাথে পোশাক ব্যবহার করার ব্যাপারে সতর্কতা দেয়। পোশাক সুন্দর হতে পারে, পরিষ্কার হতে পারে, কিন্তু তা যদি দম্ভ প্রকাশের উপায় হয়ে যায়, তাহলে তা ক্ষতির কারণ। হাদিসটি মুসলিমকে নম্রতা, শালীনতা এবং আল্লাহর সামনে জবাবদিহির কথা মনে করায়। পোশাকের আদবের মূল ভিত হলো বিনয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অহংকারের উদ্দেশ্যে পোশাক ঝুলিয়ে পরা থেকে বিরত থাকা উচিত।
  • পোশাকের বাহ্যিক রূপের পাশাপাশি অন্তরের অবস্থাও গুরুত্বপূর্ণ।
  • কিয়ামতের দিনের জবাবদিহি মুসলিমকে সতর্ক রাখে।
  • বিনয় পোশাকের আদবের বড় একটি অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন