২২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১৭-[১৪] - রেশম পরার আখিরাতের বঞ্চনা

পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ

"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"

রেশমী পোশাক ও আখিরাতের বঞ্চনার সতর্কতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩১৭-[১৪]

وَعَنْ عُمَرَ وَأَنَسٍ وَابْنِ الزُّبَيْرِ وَأَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَة»

উমর, আনাস, ইবনুয যুবায়র ও আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি দুনিয়াতে রেশমী পোশাক পরিধান করবে, সে পরকালে তা পরতে পারবে না (তথা বঞ্চিত হবে)।

[১] সহীহ : বুখারী ৫৮৩২, ৫৮৩৩, ৫৮৩৪; মুসলিম ২০৬৯, (২০৭৩)-২১, মুসনাদে আবূ ইয়া‘লা ১৭৫১, মুসনাদে আহমাদ ২৫১, মুসান্নাফ ইবনু আবী শয়বাহ্ ২৪৬৪৩, নাসায়ী ৫৩০৬, ইবনু মাজাহ ৩৫৯১, তিরমিযী ২৮১৭, সহীহুল জামি‘ ৬৫২৫, আল জামি‘উস্ সগীর ১১৪৭১।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১৭-[১৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) একই স্পষ্ট শিক্ষা দিয়েছেন—যে ব্যক্তি দুনিয়াতে রেশমী পোশাক পরবে, সে আখিরাতে তা পরতে পারবে না। হাদিসটির মূল কথা হলো রেশম পোশাকের ব্যাপারে সতর্ক থাকা। মানুষের কাছে রেশম সুন্দর, দামি ও আরামদায়ক মনে হতে পারে; কিন্তু মুসলিমের পোশাকের মাপকাঠি শুধু সৌন্দর্য নয়। নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ ও নিষেধ মেনে চলাই আসল। এই বর্ণনা দুনিয়ার আরাম ও আখিরাতের হিসাবের কথা মনে করিয়ে দেয়। তাই পোশাক বাছাইয়ের সময় মুসলিমের উচিত বৈধতা, শালীনতা এবং আখিরাতের চিন্তাকে গুরুত্ব দেওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রেশমী পোশাক নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর সতর্কতা গুরুত্বের সাথে নিতে হবে।
  • দুনিয়ার আরাম সব সময় কল্যাণের মাপকাঠি নয়।
  • পোশাক বাছাইয়ে আখিরাতের চিন্তা থাকা উচিত।
  • বৈধ ও শালীন পোশাক মুসলিম জীবনের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন