২২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১৮-[১৫] - রেশমী পোশাকে সংযমের শিক্ষা
পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ
"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"
রেশমী পোশাকে সংযম ও আখিরাতের চিন্তা
মিশকাতুল মাসাবীহ : ৪৩১৮-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩১৮-[১৫]
وَعَنْ عُمَرَ وَأَنَسٍ وَابْنِ الزُّبَيْرِ وَأَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَة»
উমর, আনাস, ইবনুয যুবায়র ও আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি দুনিয়াতে রেশমী পোশাক পরিধান করবে, সে পরকালে তা পরতে পারবে না (তথা বঞ্চিত হবে)।
[১] সহীহ : বুখারী ৫৮৩২, ৫৮৩৩, ৫৮৩৪; মুসলিম ২০৬৯, (২০৭৩)-২১, মুসনাদে আবূ ইয়া‘লা ১৭৫১, মুসনাদে আহমাদ ২৫১, মুসান্নাফ ইবনু আবী শয়বাহ্ ২৪৬৪৩, নাসায়ী ৫৩০৬, ইবনু মাজাহ ৩৫৯১, তিরমিযী ২৮১৭, সহীহুল জামি‘ ৬৫২৫, আল জামি‘উস্ সগীর ১১৪৭১।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩১৮-[১৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, দুনিয়াতে যে রেশমী পোশাক পরবে, সে আখিরাতে তা পরতে পারবে না। একই অর্থের বর্ণনা বারবার আসা বিষয়টির গুরুত্ব বোঝায়। রেশমী পোশাক মানুষের কাছে আকর্ষণীয় হতে পারে, কিন্তু মুমিনের কাছে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ বেশি মূল্যবান। এই হাদিস দুনিয়ার সৌন্দর্য আর আখিরাতের কল্যাণের মাঝে সঠিক বাছাই করতে শেখায়। পোশাক শুধু শরীর ঢাকার বিষয় নয়; তা আনুগত্য, সংযম ও শালীনতারও অংশ। তাই রেশম পোশাক সম্পর্কে সতর্ক থাকা এবং বৈধ পোশাকে সন্তুষ্ট থাকা একজন মুসলিমের জন্য নিরাপদ পথ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রেশমী পোশাকের ব্যাপারে সতর্ক থাকা দরকার।
- দুনিয়ার সৌন্দর্যের চেয়ে রাসূলের নির্দেশ বেশি গুরুত্বপূর্ণ।
- পোশাকে সংযম মুমিনের চরিত্রকে সুন্দর করে।
- আখিরাতের চিন্তা দৈনন্দিন পছন্দকে নিয়ন্ত্রণ করে।
