২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩২৯-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩২৯-[২৬]
وَعَن أسماءَ بنت يزِيد قَالَتْ: كَانَ كُمُّ قَمِيصِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الرُّصْغِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
আসমা বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর জামার আস্তিন হাতের কব্জি পর্যন্ত ছিল। (তিরমিযী, আবূ দাউদ; আর ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেন : হাদীসটি হাসান গরীব)
[১] য‘ঈফ : তিরমিযী ১৭৬৫, আবূ দাঊদ ৪০২৭, য‘ঈফ আত্ তিরমিযী ১৮৩৬, য‘ঈফ আবূ দাঊদ ৮৭০, য‘ঈফাহ্ ৩৪৫৭, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৪৪৭৯। হাদীসটির য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘শাহ্র ইবনু হাওশাব’’ নামে একজন রাবী আছে। যে তার দুর্বল মুখস্থ শক্তির কারণে য‘ঈফ। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৫/৪৭৪ পৃঃ, ২৪৫৮ নং হাদীসের আলোচনা দ্রঃ।
