২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৩৬-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৩৬-[৩৩]
وَعَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ فَبَايَعُوهُ وَإِنَّهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ فَأَدْخَلْتُ يَدِي فِي جَيْبِ قَمِيصِهِ فَمَسِسْتُ الْخَاتم. رَوَاهُ أَبُو دَاوُد
কুররাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি মুযায়নাহ্ গোত্রের একদল লোকের সঙ্গে নবী (ﷺ)-এর খিদমাতে গেলাম। তারা নবী (ﷺ)-এর হাতে বায়'আত করল। সে সময় রাসূল (ﷺ)-এর (জামার) বুতাম খোলা ছিল। তখন আমি আমার হাতখানা তাঁর জামার ভিতরে ঢুকালাম এবং মোহরে নুবুওয়াতটি স্পর্শ করলাম।
[১] সহীহ : আবূ দাঊদ ৪০৮২, ইবনু মাজাহ ৩৫৭৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৪৫, মুসনাদে আহমাদ ২০৩৬৮, সহীহ ইবনু হিব্বান ৫৪৫২, শু‘আবুল ঈমান ৬২৪২, আর মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫৩৮৪।
