২২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩৪২-[৩৯] - নতুন কাপড় পরার দোয়া ও সুন্নাহ

পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ

নতুন কাপড় পরার দোয়া ও সুন্নাহ আদব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩৪২-[৩৯]

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَمَا كسوتَنيه أَسأَلك خَيره وخيرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখনই কোন নতুন কাপড় পরিধান করতেন, তখন তার নাম পাগড়ি, জামা, চাদর (ইত্যাদি) উল্লেখ করে এ দোয়া পড়তেন- “আল্ল-হুম্মা লাকাল হামদু কামা- কাসাওতানীহি আআলুকা গয়রাহূ ওয়া খয়রা মা- সুনি আ লাহ্ ওয়া আ'উযুবিকা মিন শাররিহী ওয়া শাররি মা- সুনি আ লাহ্” অর্থাৎ- হে আল্লাহ! সমস্ত প্রশংসা তোমারই তুমিই এ কাপড়টি আমাকে পরিধান করিয়েছ। আমি তোমার কাছে তার কল্যাণ কামনা করছি এবং যে উদ্দেশে তা প্রস্তুত করা হয়েছে তারও কল্যাণ কামনা করছি এবং তার অনিষ্ট হতে আশ্রয় চাই এবং যে উদ্দেশে তা প্রস্তুত করা হয়েছে তার অনিষ্ট হতে আশ্রয় চাই।

[১] সহীহ : তিরমিযী ১৭৬৭, আবূ দাঊদ ৪০২০, আল জামি‘উস্ সগীর ৮৭৯৩, সহীহুল জামি‘ ৪৬৬৪, মুসনাদে আহমাদ ১১২৪৮, মুসনাদে আবূ ইয়া‘লা ১০৮২, সহীহ ইবনু হিব্বান ৫৪২১, শু‘আবুল ঈমান ৬২৮৪, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০১৪১।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩৪২-[৩৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নতুন কাপড় পরার দোয়া শেখানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নতুন কাপড় পরলে সেটির নাম বলতেন—যেমন পাগড়ী, জামা বা চাদর—তারপর আল্লাহর প্রশংসা করতেন। তিনি বলতেন, আল্লাহই তাঁকে এই কাপড় পরিয়েছেন। এরপর তিনি কাপড়ের কল্যাণ এবং যে কাজে তা তৈরি হয়েছে তার কল্যাণ চাইতেন। একই সঙ্গে কাপড়ের অনিষ্ট এবং যে উদ্দেশ্যে তা তৈরি হয়েছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এখানে নতুন কাপড় পরার সুন্নাহ হলো, নিয়ামত পেলে আল্লাহকে স্মরণ করা, কৃতজ্ঞ হওয়া এবং প্রতিটি ব্যবহারের মধ্যে কল্যাণ কামনা করা। পোশাক শুধু শরীর ঢাকার জিনিস নয়; মুমিনের জন্য এটি কৃতজ্ঞতা ও দোয়ার একটি সুযোগও।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নতুন কাপড় পরলে আল্লাহর প্রশংসা করা সুন্নাহ।
  • কাপড়ের কল্যাণ ও তার ব্যবহারের কল্যাণ আল্লাহর কাছে চাওয়া উচিত।
  • নিয়ামত পেলে সেটিকে আল্লাহর দান মনে করা দরকার।
  • দৈনন্দিন পোশাকের মাঝেও দোয়া ও আল্লাহর স্মরণ থাকতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন