২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৪৩-[৪০]

وَعَن معاذِ بن أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ أَكَلَ طَعَامًا ثُمَّ قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَزَادَ أَبُو دَاوُدَ: وَمَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ

মু'আয ইবনু আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি খাবার খাওয়ার পর এ দোয়া, “আলহামদু লিল্লাহিল্লাযী আত্বআমানী হা-যাত্ব ত্ব—আ-মা ওয়ারাযাক্বানীহি মিন গয়রি হাওলিম্ মিন্নী ওয়ালা- ক্যুওয়াহ্” পড়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। অর্থাৎ- সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে এ খাদ্য খাইয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ব্যতিরেকেই তিনি তা আমাকে দান করেছেন।আর আবূ দাঊদ অতিরিক্ত বর্ণনা করেছেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এ দোয়া, “আলহামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যা- ওয়ারাযাক্বানীহি মিন গয়রি হাওলিন ওয়ালা- ক্যুওয়াহ্” (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই আমাকে এ কাপড়ের ব্যবস্থা করে পরালেন) পড়ে তার আগের ও পরের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়।

[১] হাসান : তিরমিযী ৩৪৫৮, ইবনু মাজাহ ৩২৮৫, আবূ দাঊদ ৪০২৩, তবে আবূ দাঊদে বর্ণিত "وما تأخر" শব্দদ্বয় অতিরিক্ত। এই দুই জায়গায় অতিরিক্ত ব্যতীত হাদীসটি হাসান। সহীহুল জামি‘ ৬০৮৬, আল জামি‘উস্ সগীর ১১০৩১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৪২, ইরওয়া ১৯৮৮, মুসনাদে আহমাদ- ১৫৬৭০, তাহক্বীক শু‘আয়ব আরনাউত্বব : হাসান; মুসনাদে আবূ ইয়া‘লা- ১৪৮৮, তাহক্বীক হুসায়ন সুলায়ম আসাদ : সানাদ হাসান; শু‘আবুল ঈমান ৬২৮৫, সুনান দারিমী- ২৬৯০, তাহক্বীক হুসায়ন সুলায়ম আসাদ : সানাদ হাসান; আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬৮০১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন