২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৪৪-[৪১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৪৪-[৪১]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ إِذَا أَرَدْتِ اللُّحُوقَ بِي فَلْيَكْفِكِ مِنَ الدُّنْيَا كَزَادِ الرَّاكِبِ وَإِيَّاكِ وَمُجَالَسَةَ الْأَغْنِيَاءِ وَلَا تَسْتَخْلِقِي ثَوْبًا حَتَّى تُرَقِّعِيهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ صَالِحِ بْنِ حَسَّانَ قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: صَالِحُ بْنُ حَسَّانَ مُنكر الحَدِيث
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লক্ষ্য করে বললেন : হে 'আয়িশাহ্। যদি তুমি (ইহকাল ও পরকালে) আমার সান্নিধ্য লাভের ইচ্ছা রাখো, তবে দুনিয়ার সম্পদ থেকে এ পরিমাণই নিজের জন্য যথেষ্ট মনে করো, যে পরিমাণ একজন মুসাফিরের পাথেয় হিসেবে যথেষ্ট হয় এবং ধনাঢ্য ব্যক্তিদের সাহচর্য হতে বেঁচে থাকো, আর তালি না লাগানো পর্যন্ত কোন কাপড়কে পুরাতন (ব্যবহারে অনুপযোগী) ধারণা করো না।ইমাম তিরমিযী বলেছেন : এ হাদীসটি গরীব। কেননা আমরা হাদীসটি সালিহ ইবনু হাসান ব্যতীত অন্য কোন সূত্রে অবহিত হইনি। আর মুহাম্মাদ ইবনু ইসমা'ঈল (বুখারী) বলেছেন : সালিহ ইবনু হাসসান মুনকারুল হাদীস।
[১] খুবই য‘ঈফ : তিরমিযী ১৭৮০, য‘ঈফুল জামি‘ আস্ সগীর ১২৮৮, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৮৭৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, ‘‘সলিহ ইবনু হাস্সান’’ নামক বর্ণনাকারী খুবই দুর্বল। দেখুন- য‘ঈফাহ্ ১২৯৩।
