২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৪৫-[৪২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৪৫-[৪২]
عَن أبي أُمَامَة إِياس بن ثعلبةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تَسْمَعُونَ؟ أَلَا تَسْمَعُونَ أَنَّ الْبَذَاذَةَ مِنَ الْإِيمَانِ أَنَّ الْبَذَاذَةَ مِنَ الْإِيمَانِ؟» . رَوَاهُ أَبُو دَاوُد
আবূ উমামাহ্ ইয়াস ইবনু সা'লাবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা কি শুনছ না? তোমরা কি শুনছ না? (অর্থাৎ- মনোনিবেশে শুনার জন্য) সাদাসিধে জীবন- যাপন করাই ঈমানের অঙ্গ, সাদাসিধে জীবন-যাপন করাই ঈমানের অঙ্গ।
[১] সহীহ : আবূ দাঊদ ৪১৬১, ইবনু মাজাহ ৪১১৪, শু‘আবুল ঈমান ৬৪৭০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭৮৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৭৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৪১।
