২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৪৬-[৪৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৪৬-[৪৩]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَبِسَ ثَوْبَ شهرةٍ منَ الدُّنْيَا أَلْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
‘আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি দুনিয়াতে সুনামের পোশাক পরিধান করবে, আল্লাহ তা'আলা ক্বিয়ামাতের দিন তাকে অপমানের পোশাক পরাবেন।
[১] হাসান : তাহক্বীক মুসনাদে আহমাদ ৫৬৬৪, শু‘আয়ব আরনাউত্বব বলেনঃ এ সানাদটি দুর্বল, কারণ এতে ‘‘শরীক’’ আছেন, আর অবশিষ্ট বর্ণনাকারীগণ বিশস্ত। ইবনু মাজাহ ৩৬০৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৮৯, শু‘আবুল ঈমান ৬২২৮, আবূ দাঊদ ৪০২৯, সহীহুল জামি‘ ৬৫২৬, আল জামি‘উস্ সগীর ১১৪৭২।
