২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৫২-[৪৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৫২-[৪৯]
وَعَن أبي الأحوصِ عَن أبيهِ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى ثَوْبٌ دُونٌ فَقَالَ لِي: «أَلَكَ مَالٌ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «مِنْ أَيِّ الْمَالِ؟» قُلْتُ: مِنْ كُلِّ الْمَالِ قَدْ أَعْطَانِي اللَّهُ منَ الإِبلِ وَالْبَقر وَالْخَيْلِ وَالرَّقِيقِ. قَالَ: «فَإِذَا آتَاكَ اللَّهُ مَالًا فَلْيُرَ أَثَرُ نِعْمَةِ اللَّهِ عَلَيْكَ وَكَرَامَتِهِ» . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ وَفِي شَرْحِ السُّنَّةِ بِلَفْظِ الْمَصَابِيحِ
মালিক ইবনু নাদলাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলাম। সে সময় আমার পরনে ছিল সাদাসিধে কাপড়। তখন তিনি (ﷺ) বললেন : তোমার সম্পদ আছে কি? আমি বললাম : হ্যাঁ, আছে। এবার জিজ্ঞেস করলেন : কী সম্পদ আছে? আমি বললাম : সব রকম মাল আছে- আল্লাহ তা'আলা আমাকে উট, গরু, ছাগল, ঘোড়া, গোলাম প্রভৃতি দান করেছেন। তিনি (ﷺ) বললেন : আল্লাহ তা'আলা যখন তোমাকে সম্পদ দান করেছেন, তখন আল্লাহ প্রদত্ত নি'আমাত ও তাঁর অনুগ্রহের নিদর্শন তোমার মধ্যে দৃশ্যমান হওয়া উচিত।
[১] সহীহ : তাহক্বীক মুসনাদে আহমাদ ১৫৯২৮, নাসায়ী ৫২২৪, শারহুস্ সুন্নাহ্ ৩১২০, আবূ দাঊদ ৪০৬৩, শু‘আবুল ঈমান ৬১৯৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫৯৬৭, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ২০৫১৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০২০২।
