২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৬২-[৫৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৬২-[৫৯]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى ثَوْبٌ مَصْبُوغٌ بِعُصْفُرٍ مُوَرَّدًا فَقَالَ: «مَا هَذَا؟» فَعَرَفْتُ مَا كَرِهَ فَانْطَلَقْتُ فَأَحْرَقْتُهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا صَنَعْتَ بِثَوْبِكَ؟» قُلْتُ: أَحْرَقْتُهُ قَالَ: «أَفَلَا كَسَوْتَهُ بَعْضَ أَهْلِكَ؟ فَإِنَّهُ لَا بَأْسَ بِهِ لِلنِّسَاءِ» . رَوَاهُ أَبُو دَاوُد
‘আবদুল্লাহ ইবনু 'আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এমন অবস্থায় দেখতে পেলেন যে, তখন আমার পরনে ছিল (গোলাপী রঙের) একটি কাপড়। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, এটা কী? তাঁর এ প্রশ্ন হতে আমি বুঝতে পারলাম যে, তিনি (ﷺ) এটাকে অপছন্দ করেছেন। সুতরাং আমি তৎক্ষণাৎ ফিরে এলাম এবং কাপড়খানাকে জ্বালিয়ে ফেললাম। অতঃপর নবী (ﷺ)৷ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার কাপড়টি কী করেছ? বললাম, তাকে জ্বালিয়ে ফেলেছি। তখন তিনি (ﷺ) বললেন : তুমি কেন তা তোমার পরিবারের কোন মহিলাকে পরিধান করালে না? কেননা তা মহিলাদের ব্যবহারে কোন দোষ নেই।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪০৬৮, আল মু‘জামুল আওসাত্ব ৮১৪৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫০২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘ইসমা‘ঈল ইবনু ‘আইয়্যাশ’’ নামের বর্ণনাকারী। তার ব্যাপারে অনেক কথা আছে। মুনযিরী বলেনঃ (فيه مقال)। আরও একজন বর্ণনাকারী আছে যার নাম ‘‘শুরাহবীল ইবনু মুসলিম’’, ইয়াহ্ইয়া ইবনু মা‘ঈন তাকে য‘ঈফ বলেছেন। দেখুন- ‘আওনুল মা‘বূদ ১১/৮০ পৃঃ, ৪০৬৮ নং হাদীসের পর্যালোচনা।
