২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৬১-[৫৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৬১-[৫৮]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَانِ قِطْرِيَّانِ غَلِيظَانِ وَكَانَ إِذا قعد فرق ثَقُلَا عَلَيْهِ فَقَدِمَ بَزٌّ مِنَ الشَّامِ لِفُلَانٍ الْيَهُودِيِّ. فَقُلْتُ: لَوْ بَعَثْتَ إِلَيْهِ فَاشْتَرَيْتَ مِنْهُ ثَوْبَيْنِ إِلَى الْمَيْسَرَةِ فَأَرْسَلَ إِلَيْهِ فَقَالَ: قَدْ عَلِمْتُ مَا تُرِيدُ إِنَّمَا تُرِيدُ أَنْ تَذْهَبَ بِمَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبَ قَدْ عَلِمَ أَنِّي مِنْ أَتْقَاهُمْ وآداهُم للأمانة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর ব্যবহারের দু'টি ক্বিত্বরি মোটা কাপড় ছিল। যখন তিনি (তা পরিধান করে) বসতেন এবং ঘর্মাক্ত হতেন, তখন কাপড় দু'টি তাঁর উপরে ভারী হয়ে যেত। (এমনি সময়) সিরিয়া হতে জনৈক ইয়াহুদীর কিছু কাপড় এলো। তখন আমি বললাম : আপনি যদি কাউকে তার কাছে পাঠিয়ে সাধ্যমত দু'টি কাপড় ক্রয় করতেন মূল্য পরিশোধের শর্তে, তাহলে কতই না ভালো হত। অতঃপর তিনি (ﷺ) এক ব্যক্তিকে তার (ইয়াহুদীর) নিকট পাঠালেন। তখন সে (ইয়াহুদী) বলল আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি, তুমি আমার মালটি আত্মসাৎ করতে চেয়েছ। (ইয়াহূদী বাহ্যত কথাটি প্রেরিত লোকটিকে বললেও প্রকৃতপক্ষে নবী (ﷺ)-কেই উদ্দেশ্য করে বলেছিল। লোকটি এসে নবী (ﷺ)-কে উক্তিটি জানাল।) তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : সে (ইয়াহুদী) মিথ্যা বলেছে। সে নিশ্চিতভাবে জানে যে, আমি তাদের সকলের চেয়ে অধিক আল্লাহভীরু এবং আমানাত রক্ষাকারী।
[১] সহীহ : তিরমিযী ১২১৩, নাসায়ী ৪৬২৮, মুসনাদে আহমাদ ২৫১৮৪, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬২২৪, হিলইয়াতুল আওলিয়া ৩/৩৪৭।
