২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৬০-[৫৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৬০-[৫৭]
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ شَاكِيًا فَخَرَجَ يَتَوَكَّأُ عَلَى أُسَامَةَ وَعَلَيْهِ ثَوْبُ قِطْرٍ قَدْ تَوَشَّحَ بِهِ فَصَلَّى بهم. رَوَاهُ فِي شرح السّنة
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) অসুস্থ ছিলেন। তখন তিনি উসামাহ্ (রাঃ) এর উপর ভর দিয়ে বাইরে এলেন। সে সময় তাঁর গায়ে একটি ক্বিত্বরি (ইয়ামান দেশীয়) চাদর ছিল, যা তিনি উভয় কাঁধে জড়িয়ে পরেছিলেন এবং (এমতাবস্থায়) তিনি লোকেদেরকে নিয়ে সালাত আদায় করলেন।
[১] সহীহ : শারহুস্ সুন্নাহ্ ৩০৯২, তাহক্বীক মুসনাদে আহমাদ ১৯৭৮৭, ২৫১৮৪; সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬২২৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৪৫১।
