২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৫৯-[৫৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৫৯-[৫৬]
وَعَن أبي رِمْثةَ التيميِّ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ وَلَهُ شَعَرٌ قَدْ عَلَاهُ الشَّيْبُ وَشَيْبُهُ أَحْمَرُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ: وَهُوَ ذُو وَفْرَةٍ وَبِهَا رَدْعٌ من حناء
আবূ রিমসাহ্ আত্ তায়মী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি নবী (ﷺ)-এর নিকট এলাম, তখন তিনি সবুজ বর্ণের দু'টি কাপড় পরিহিত অবস্থায় ছিলেন। সে সময় তাঁর চুলে (কিয়দংশে) বার্ধক্য প্রকাশ পাচ্ছিল। তবে তাঁর বার্ধক্য চিহ্ন ছিল লাল আভায়।আর আবূ দাঊদ-এর বর্ণনায় আছে, তিনি ছিলেন বাবরি চুলবিশিষ্ট এবং তা ছিল মেহেদীতে রঞ্জিত।
[১] সহীহ : তিরমিযী শামায়িলে মুহাম্মাদিয়্যাহ্ ৪৩, শারহুস্ সুন্নাহ্ ৩০৯১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৮১৭৬, তাহক্বীক মুসনাদে আহমাদ ৭১০৯, সহীহ ইবনু হিব্বান ৫৯৯৫, আল মু‘জামুল আওসাত্ব ৯২৬০।
