২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৬৬-[৬৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৬৬-[৬৩]
وَعَن دِحيةَ بن خليفةَ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبَاطِيَّ فَأَعْطَانِي مِنْهَا قُبْطِيَّةً فَقَالَ: «اصْدَعْهَا صَدْعَيْنِ فَاقْطَعْ أَحَدَهُمَا قَمِيصًا وَأَعْطِ الْآخَرَ امْرَأَتَكَ تَخْتَمِرُ بِهِ» . فَلَمَّا أَدْبَرَ قَالَ: «وَأْمُرِ امْرَأَتَكَ أَنْ تَجْعَلَ تَحْتَهُ ثَوْبًا لَا يَصِفُهَا» . رَوَاهُ أَبُو دَاوُد
দিইয়াহ্ ইবনু খলীফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ)-এর কাছে কতকগুলো ক্বিবত্বী (মিসরীয়) কাপড় আনা হলো। তিনি (ﷺ) তা হতে একটি কাপড় আমাকে প্রদান করে বললেন : এটাকে দু' খণ্ড করে নাও। এক খণ্ড কেটে জামা তৈরি করো এবং অপর খণ্ডটি ওড়না হিসেবে ব্যবহারের জন্য তোমার স্ত্রীকে দিও। যখন তিনি ফিরে যেতে লাগলেন, তখন রাসূল (ﷺ) বললেন : তোমার স্ত্রীকে এ নির্দেশও দেবে, যেন সে তার নিচে অন্য আরেকখানা কাপড় এমনভাবে লাগিয়ে নেয়, যাতে শরীর না দেখা যায়।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪১১৬, আস্ সুনানুল বু্রা লিল বায়হাক্বী ৩৩৮৭, মুসতাদরাক লিল হাকিম ৭৩৮৪। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, ‘আল্লামা মুনযিরী বলেনঃ এর সনদে আছে ‘আবদুল্লাহ ইবনু লাহী‘আহ্, যার হাদীস দ্বারা দলীল গ্রহণ করা যায় না। দেখুন- ‘আওনুল মা‘বূদ শার্হু আবী দাঊদ ১১/১১৭ পৃঃ, ৪১১৬ নং হাদীসের ব্যাখ্যা।
