২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৭৯-[৭৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৭৯-[৭৬]
وَعَنْ أَبِي رَجَاءٍ قَالَ: خَرَجَ عَلَيْنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ وَعَلَيْهِ مِطْرَفٌ مِنْ خَزٍّ وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ نِعْمَةً فَإِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهِ عَلَى عَبده» . رَوَاهُ أَحْمد
'ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) রেশমী বর্ডারের কাপড় পরিহিত অবস্থায় আমাদের সম্মুখে এলেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা যাকে কোন নি'আমাত দান করেন, তখন আল্লাহ তা'আলা চান যে, যেন সে নি‘আমাতের নিদর্শন বান্দার মধ্যে পরিলক্ষিত হয়।
[১] সহীহ : তাহক্বীকে মুসনাদে আহমাদ ১৯৯৪৮, মুসতাদরাক হাকিম ৭১৮৮, তিরমিযী ২৮১৯, আল জামি‘উস্ সগীর ২৫৯২, সহীহুল জামি‘ ১৭১২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪৬৯৮।
