২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৭৮-[৭৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৭৮-[৭৫]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: إِنَّمَا نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَوْبِ الْمُصْمَتِ مِنَ الْحَرِيرِ فَأَمَّا الْعَلَمُ وَسَدَى الثَّوْبِ فَلَا بَأْسَ بِهِ. رَوَاهُ أَبُو دَاوُد
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) শুধু রেশমের তৈরি কাপড় পরতে নিষেধ করেছেন। তবে (চার আঙ্গুল পরিমাণ) রেশমের ঝালর অথবা কাপড়ে নকশা হিসেবে ব্যবহারে কোন দোষ নেই।
[১] সহীহ : আবূ দাঊদ ৪০৫৫, ইরওয়া ২৭৯, আস্ সুনানুস্ সুগরা ৩০৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৩৮২, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ১৮৬৯, শারহুস্ সুন্নাহ্ ৩১০৪।
