২২/১. অধ্যায়ঃ
আংটির বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৯৫-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৯৫-[১৩]
وَعَن مُعَاوِيَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ رُكُوبِ النُّمُورِ وَعَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
মু'আবিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) চিতা বাঘের চামড়ার তৈরি গদিতে সওয়ার হতে এবং পুরুষদেরকে স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন। তবে কর্তিত মিহিন অংশবিশেষ ব্যবহারের অনুমতি দিয়েছেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৪২৩৯, নাসায়ী ৫১৪৯-৫১৬০, মুসনাদে আহমাদ ১৬৮৪৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬২০০,আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৩৩৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৭৭২।
