২২/১. অধ্যায়ঃ

আংটির বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৯৬-[১৪]

وَعَنْ بُرَيْدَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ عَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ: «مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الْأَصْنَامِ؟» فَطَرَحَهُ ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ فَقَالَ: «مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ؟» فَطَرَحَهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: «مِنْ وَرِقٍ وَلَا تُتِمَّهُ مِثْقَالا» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

বুরয়দাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ) কাঁসার তৈরি আংটি পরিহিত এক ব্যক্তিকে বললেন : কি ব্যাপার! আমি যে তোমার নিকট হতে মূর্তির গন্ধ পাচ্ছি? তখন সে আংটিটি খুলে ফেলে দিলো। অতঃপর সে লোহার তৈরি একটি আংটি পরে এলো। এবার তিনি (ﷺ) বললেন : কি ব্যাপার! আমি যে তোমাকে জাহান্নামীদের অলঙ্কার পরিহিত অবস্থায় দেখছি। এবারও সে আংটিটি খুলে ফেলে দিলো। অতঃপর সে বলল : হে আল্লাহর রাসূল! তবে আমি কিসের আংটি পরব? তিনি (ﷺ)) বললেন, রূপার দ্বারা। কিন্তু তার পরিমাণ যেন এক মিসকাল হতে কম হয়।ইমাম মুহয়িইউস্ সুন্নাহ্ বলেন : সাহল ইবনু সা'দ (রাঃ) হতে নারীদের মোহর সংক্রান্ত অধ্যায়ে একটি সহীহ হাদীস বর্ণিত আছে যে, নবী (ﷺ) এক ব্যক্তিকে বলেছেন : বিবির মোহর আদায়ের জন্য কোন জিনিস খোঁজ করে দেখো। যদি কিছুই না পাও, অন্তত লোহার একটি আংটি হলেও নিয়ে আসো।

[১] য‘ঈফ : তিরমিযী ১৭৮৫, আবূ দাঊদ ৪২২৩, নাসায়ী ৫১৯৫, সহীহ ইবনু হিব্বান ৫৪৮৮ : তাহক্বীক- শু‘আয়বন আরনাউত্ব, শু‘আবুল ঈমান ৬৩৫০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আবদুল্লাহ ইবনু মুসলিম’’ য‘ঈফ রাবী। ‘আওনুল মা‘বূদ ১১/১৯১, হাঃ ৪২২৩, তুহফাতুল আহওয়াযী ৫/৩৯৫, হাঃ ১৭৮৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন