২২/১. অধ্যায়ঃ

আংটির বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৯৭-[১৫]

وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ عَشْرَ خِلَالٍ: الصُّفْرَةَ يَعْنِي الخلوق وتغييرَ الشيب وجر الأزرار وَالتَّخَتُّمَ بِالذَّهَبِ وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ مَحِلِّهَا وَالضَّرْبَ بِالْكِعَابِ وَالرُّقَى إِلَّا بِالْمُعَوِّذَاتِ وَعَقْدَ التَّمَائِمِ وَعَزْلَ الْمَاءِ لِغَيْرِ مَحِلِّهِ وَفَسَادَ الصَّبِيِّ غَيْرَ مُحَرِّمِهِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) দশটি অভ্যাসকে (কাজকে) পছন্দ করতেন না-১. সুগন্ধি (যাফরান ইত্যাদি দ্বারা প্রস্তুতকৃত) হলুদ রং,২. (কালো খিযাব লাগিয়ে) বার্ধক্যের ছাপ লুকানোর,৩. ইযার (লুঙ্গি) ঝুলিয়ে পরা,৪. স্বর্ণের আংটি ব্যবহার করা,৫, পরপুরুষের সম্মুখে স্বীয় সাজ-সৌন্দর্য প্রকাশ করা,৬. গুটি খেলা করা,৭. সূরাহ্ আল ফালাক্ব ও সূরাহ্ আন্ নাস ব্যতীত অন্য কিছু দ্বারা ঝাড়ফুঁক করা,৮. তা'বীয গলায় বাঁধা,৯. অপাত্রে বীর্য প্রবাহিত করা (যিনা- ব্যভিচারে লিপ্ত হওয়া) এবং১০. শিশু সন্তানের অনিষ্ট করা (অর্থাৎ- পুনরায় গর্ভধারণের জন্য, যার দরুন দুগ্ধপোষ্য শিশুর খাদ্য দুধের অপ্রতুলতা দেখা যায়) অবশ্য রাসূল (ﷺ) তাকে হারাম বলেননি।

[১] মুনকার য‘ঈফ : আবূ দাঊদ ৪২২২, নাসায়ী ৫০৮৮, তাহক্বীক মুসনাদে আহমাদ ৩৭৭৪, মুসনাদে আবূ ইয়া‘লা ৫০৭৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৪৭২০, আস্ সুনানুস্ সুগরা ২৬৫১। হাদীসটি মুনকার য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘কাসিম ইবনু হাস্সান’’। ইমাম বুখারী বলেনঃ এই রাবী মুনকারুল হাদীস। তাকে চেনা যায় না। অন্য একজন বর্ণনাকারী হলেন, ‘আবদুর রহমান ইবনু হারমালাহ্’। এই রাবীর সম্পর্কে ইমাম বুখারী বলেনঃ তার হাদীস সহীহ নয়। যাহাবী ইবনু মাস্‘ঊদ-এর ছাত্রদের মধ্যে ‘‘আবদুর রহমান ইবনু হারমালাহ্’’ নামে কেউ আছে মর্মে আমি অবগত নই। আল জারহু ওয়াত্ তা‘দীল। (জাওয়ামিউল কালিম সফ্টওয়্যার)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন