২২/১. অধ্যায়ঃ
আংটির বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৯৮-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৯৮-[১৬]
وَعَن ابنِ الزبيرِ: أَنَّ مَوْلَاةً لَهُمْ ذَهَبَتْ بِابْنَةِ الزُّبَيْرِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ وَفِي رِجْلِهَا أَجْرَاسٌ فَقَطَعَهَا عمر وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَعَ كُلِّ جَرَسٍ شَيْطَانٌ» . رَوَاهُ أَبُو دَاوُد
ইবনুয্ যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তাদের আযাদকৃত এক দাসী যুবায়রের একটি কন্যাকে নিয়ে 'উমার ইবনুল খত্ত্বাব-এর নিকট গেল। সে সময় মেয়েটির পায়ে ঝুমঝুমি বাঁধা ছিল। তখন উমর (রাঃ) ঝুমঝুমটি কেটে ফেললেন এবং বললেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, প্রত্যেক বাজনার সাথে শায়ত্বন থাকে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪২৩০, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ১৯৮০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘মাওলাতুন লাহুম’’, যার পরিচয় জানা যায় না আর আমির ইবনু ‘আবদুল্লাহ ইবনু খুবায়র ‘উমার -এর যুগ পাননি। বিস্তারিত দেখুন- ‘আওনুল মা‘বুদ ১১/১৯৭ পৃঃ, হাঃ ৪২৩০।
