২২/২. অধ্যায়ঃ
পাদুকা সম্পর্কীয় বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
(আরবি) (আত’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হল (আরবি) (ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানে (আরবি) (আত’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য । কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরকাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ (সাঃ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে। [সম্পাদক]
মিশকাতুল মাসাবিহ : ৪৪১০-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪১০-[৪]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيُمْنَى وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ لِتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ যখন জুতা পরিধান করে, সে যেন ডান পা হতে আরম্ভ করে, আর যখন খুলবে, তখন যেন বাম পা হতে শুরু করে। যাতে জুতা পরার সময় ডান পা প্রথমে হয় এবং খোলার সময় শেষে।
[১] সহীহ : বুখারী ৫৮৫৬, মুসলিম ১৯ নং অধ্যায়, সহীহ ইবনু হিব্বান ৫৪৫৫, মুওয়াত্ত্বা মালিক ৩৩৯৫, মুসনাদে আহমাদ ১০০০৩, তিরমিযী ১১৭৯, ইবনু মাজাহ ৩৬১৬, আবূ দাঊদ ৪১৩৯, শু‘আবুল ঈমান ৬২৭৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৪৩৪।
